
অ্যান হ্যাথাওয়ের ‘ইনশাআল্লাহ’ বলায় নেটদুনিয়া সরগরম
সিসেমি স্ট্রিটের লাল পুতুল এলমোর ‘আসসালামু আলাইকুম’ নিয়ে তোলপাড় চলা দাবানলের মধ্যেই হঠাৎ হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এক সাক্ষাৎকারে ‘ইনশাআল্লাহ’ শব্দটি বলেই সকলের নজর কেড়ে নিলেন। সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া দুইভাগ সাক্ষাৎকারে চল্লিশোর্ধ্ব জীবনের কথা বলেন এই অস্কারজয়ী তারকা। দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে তিনি বলেন, আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন কাটাতে চাই ইনশাআল্লাহ। আমি সেটাই আশা করি।








