
নজরুলের দিনে ‘রুম ঝুম’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
কোকা-কোলা বাংলাদেশ ইনিশিয়েট করে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন। আজ ২৩ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে নতুন এই সিজনের পথচলা শুরু হচ্ছে ‘রুম ঝুম’ গানটির মাধ্যমে। গানটি সেই সুরকে ফিরে নিয়ে এসেছে যেটা একসময় বসপোরাস উপকূল থেকে বাংলায় এসেছে। চতুর্থ সিজনকে একটি বিশেষ সাংস্কৃতিক স্মারক হিসেবে সাজানো হয়েছে—নজরুলের বর্ষা-কবিতায় রূপ নেওয়া এই সুরের দীর্ঘ যাত্রা ও ঐতিহ্যকে সামনে








