
ছাদ থেকে পড়ে নির্মাতা অনীক দত্তের মৃত্যু, তদন্ত শুরু গড়িয়াহাট থানার
‘ভূতের ভবিষ্যৎ’ ছবির নির্মাতা অনীক দত্ত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন। আজ বুধবার (২৭ মে) দুপুরে নিজের বাড়ির ছয়তলা ভবনের ছাদ থেকে তিনি নিচে পড়েন। আহত অবস্থায় তাকে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অনীকের স্ত্রী হিন্দুস্তান পার্কের বহুতলে থাকেন। অনীক নিজে গড়িয়াহাট থানার সামনে








