
কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু: প্রেমঘটিত টানাপোড়েন নাকি মানসিক অবসাদ?
পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার বাসিন্দা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী (২২) গতকাল বৃহস্পতিবার সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মগরা থানার পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। সায়নীর আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যে শোক ও চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবর্তিত প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনাটি








