
বিটিএস একসাথে চার প্ল্যাটফর্মে ৮০ মিলিয়ন ছাড়িয়ে বিশ্বরেকর্ড
বিশ্ব সংগীতমঞ্চে নিজেদের প্রভাব আবারও নিশ্চিত করল কোরিয়ান পপ গ্রুপ বিটিএস। আগামী ১৩ জুন তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগে সামাজিক মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে ব্যান্ডটি — বিশ্বের প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে একই সময়ে চারটি বড় ডিজিটাল প্ল্যাটফর্মে প্রত্যেকে ৮০ মিলিয়নের বেশি ফলোয়ার সংগ্রহের রেকর্ড গড়া। বিটিএসের আনুষ্ঠানিক স্পটিফাই অ্যাকাউন্টে বর্তমানে ফলোয়ার সংখ্যা ৮৬.২ মিলিয়ন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ৮৪.৬








