
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় জাহের আলভী কারাগারে পাঠানোর নির্দেশ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (নামঃ মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)কে স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আলভী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন; শুনানির পর দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আদালতে ওইদিন দুপুর দেড়টার দিকে হাজির হওয়া আলভীকে শুনানি শুরু হওয়ার








