
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত
সব প্রস্তুতি শেষ, টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল—তবু হঠাৎ ঘোষণা কনসার্ট স্থগিতের। আগামীকাল ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট, যেখানে মঞ্চে থাকার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের। কিন্তু আয়োজক ইয়ামাহা মিউজিক আজ জানায়, শুক্রবারের কনসার্টটি আর হবে না। কেন কনসার্টটি স্থগিত করা হলো, তা আয়োজকরা পরিষ্কার করেনি। তারা শুধু জানিয়েছে সিদ্ধান্তটি নিয়েছে স্বরাষ্ট্র








