
গুলশানে জুবাইদা ও জাইমা রহমানের উপস্থিতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের নিজের বাড়িতে পৌঁছেছেন। অন্যদিকে, তারেক রহমান বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় এক সংবর্ধনাস্থলে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৭ মিনিটের সময় তারা গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে প্রবেশ করেন। এ সময় জাইমা রহমান হাত নেড়ে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।








