
দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০
নতুন করে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জনের ভোটার তালিকায় নাম যোগ হওয়ায় দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত এই নতুন ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে দেশে মোট








