
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার ৫ পোশাক শ্রমিক নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পাঁচজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বিষয়টি যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন নিশ্চিত করেছেন। ওসি সবজেল হোসেন জানান, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ওই এলাকায় গেলে পাঁচজন ট্রেনচাপায় মারা যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।








