
মানবতাবিরোধী মামলায় হানিফসহ চারজনের রায় যেকোনাে দিন ঘোষণা হতে পারে
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে; ট্রাইব্যুনাল রায় যেকোনো দিন ঘোষণা করতে পারে। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের বেঞ্চের প্রধান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিচারিক কার্যক্রমে প্রসিকিউশন ও আসামিপক্ষ পর্যায়ক্রমে তাদের যুক্তি উপস্থাপন শেষ করে।








