
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: ৮০% পদ নারীদের জন্য সংরক্ষিত
সরকার দেশব্যাপী মানসম্পন্ন ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু করেছে। এই বিজ্ঞাপন ও নিয়োগে নারীর ক্ষমতায়ন ও সেবার গুণগত মান বাড়াতে ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিক্য দেয়া হবে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, স্বাস্থ্যসেবা পরিবেশকে আরও মানবমুখী ও








