
নিউমার্কেট হত্যা মামলায় জামিন পেলেন আবুল বারকাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাবেক ব্যাংক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে নিউমার্কেটে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলা সংক্রান্ত চার্জশিটভিত্তিক গ্রেপ্তার দেখানো প্রতিবেদন থেকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন। আবুল বারকাতের পক্ষে তাঁর আইনজীবী শাহিনুর ইসলাম আদালতে জামিনের আবেদন করেন। শুনানির পরে আদালত আবেদন মঞ্জুর করেন বলে








