
সুরঞ্জিতকে হত্যাচেষ্টা মামলায় আরিফুল, বাবর ও জি কে গউছসহ ৯ জন বেকসুর খালাস
প্রায় ২২ বছর পর সুনামগঞ্জের দিরাই বাজারে অনুষ্ঠিত এক রাজনৈতিক জনসভায় সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টার মামলার রায় ঘোষণা করা হয়েছে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার বৃহস্পতিবার (২৫ জুন) এই রায় দেন। রায়ে বর্তমান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ মোট ৯ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে








