
বাংলাদেশের পাকিস্তান সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করল বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণে বেশ কিছু দিন ধরেই বিশ্রামে থাকছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে পরিস্থিতির খোলাসা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই দ্রুতই ফিরছেন মাঠে। আগামী মাসে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান, সে জন্য আজ শুক্রবার বিসিবি তাদের প্রাথমিক সূচি ঘোষণা করেছে। আশা করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। এরপর ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুরের








