
পিএসএলে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পেলেন দাসুন শানাকা
জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির পর এবার শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগ দেওয়ায় সোমবার এই শাস্তি দেওয়া হয়েছে। পিএসএল এবং আইপিএল প্রায় একই সময় হওয়ার কারণে পিএসএল ছেড়ে ভারতীয় লিগে যোগ নেওয়া








