
সাড়ে সাত কিলোমিটার লম্বা জার্মান পতাকা দিয়ে ভালোবাসা জানালেন মাগুরার আমজাদ হোসেন
ফিফা বিশ্বকাপের উন্মাদনা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনার বিশাল পতাকা র্যালি কিংবা ব্রাজিলীয় সমর্থকদের হলুদ-সবুজ শোডাউনের মধ্যে জার্মান সমর্থকরাও পিছিয়ে থাকতে চাননি। মাগুরার আমজাদ হোসেন সেই ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছেন সাড়ে সাত কিলোমিটার লম্বা জার্মান পতাকা। মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয় এই বিশাল পতাকা। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে তা ১০ কিলোমিটারে








