
২২ লাখ শিক্ষার্থীর গোল্ডকাপে বাকেরগঞ্জ ছেলে ও সাঁথিয়ার মেয়েরা চ্যাম্পিয়ন
দেশের বৃহত্তম প্রাথমিক ক্রীড়া উৎসব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে (বালক-বালিকা) বার্ষিক মহারণে বরিশালের বাকেরগঞ্জের ছেলেরা ও পাবনার সাঁথিয়ার মেয়েরা সেরাদের কাছে শিরোপা কেড়ে নিল। শনিবার বিকেলে ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক দলের ফাইনাল ম্যাচটি বিকেল সাড়ে








