
বিশ্বকাপের আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতে
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে যাবে। সেখানে তারা বিশ্বকাপের আগে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলবে। আজ (১৮ ডিসেম্বর) একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানিয়েছেন, বাংলাদেশ দল ২ ফেব্রুয়ারি নামিবিয়ার এবং ৪ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচগুলো খেলবে। তবে, এই সূচি এখনো চূড়ান্ত হয়নি।








