ঢাকা | মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক

দিল্লিতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান নিয়ে যা বললেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

অফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদ দীর্ঘদিন ধরে আফগান মাটিকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে। তবে এখন এসব গোষ্ঠীর আর কোনও অস্তিত্ব নেই বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে। মুত্তাকি বলেন, ‘গত চার বছরে, আমরা আফগানিস্তান থেকে সব ধরনের সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করেছি। তাদের

পাকিস্তানে রাতভর সংঘর্ষে ১২ জন নিহত, সাত পুলিশসহ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি সন্ত্রাসী হামলায় সন্তান-সন্ততি, নিরাপত্তা বাহিনী ও সাধারণ জনগণসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে সাত পুলিশ সদস্য রয়েছেন। পালটা অভিযানে নিরাপত্তা বাহিনী এক আত্মঘাতী হামলাকারীসহ পাঁচ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে। শনিবার (১১ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর জানিয়েছে জিও টিভি। প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার রাতে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এই ভয়াবহ

ট্রাম্পের চীনা পণ্যে আরও ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা

চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য পরিস্থিতিতে আবারও উত্তেজনা বেড়ে গেছে। আগামী মাস থেকে চীনের থেকে আমদানি করা পণ্যগুলোর ওপর আরও ১০০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা তিনি শুক্রবার (১০ অক্টোবর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের মাধ্যমে দেন। ট্রাম্প জানান, চীনের অবিচারপূর্ণ বাণিজ্যনীতি ও প্রযুক্তি খাতে আক্রমণাত্মক মনোভাবের জবাবে যুক্তরাষ্ট্র এই কড়া পদক্ষেপ নিচ্ছে। তিনি

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সবাই নিহত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের শেলহারবার বিমানবন্দরে একটি হালকা বিমানের দুর্ঘটনা ঘটেছে, যার ফলে তিন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) সকালে ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিমানটি সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। পুলিশ আরও জানায়, বিমানটি ভূমিতে আঘাত করার সঙ্গে

আল-আজহারের প্রখ্যাত হাদিস বিশারদ ড. আহমদ ওমর হাশেম আর নেই

বিশ্ব ইসলামী জ্ঞানচর্চার আকাশ থেকে এক দীপ্তিমান তারকা ঝরে গিয়েছে। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের বিশিষ্ট অধ্যাপক, হাদিস বিভাগের প্রসিদ্ধ পণ্ডিত এবং আল-আজহার শরীফের সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য, প্রখ্যাত উকিলুল আজহার ড. আহমদ ওমর হাশেম (রহ.) ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গোটা মুসলিম বিশ্ব গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহরই। মঙ্গলবার ভোরের কোমল আলো ফোটার

শহিদুল আলমের ‘কনশানস’সহ সব ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ইসরায়েল আটক করেছে

গাজার উদ্দেশে রওনা করা গাজা ফ্রিডম ফ্লোটিলার সমস্ত জাহাজকে ইসরায়েলি সেনারা আটক করেছে। ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলি সেনারা তাদের নৌবহরে হামলা চালিয়ে বেশ কয়েকটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ‘কনশানস’ জাহাজে হামলা করা হয়, যেখানে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট উপস্থিত ছিলেন। এরপর তারা তিনটি ছোট জাহাজকে লক্ষ্য করে হামলা চালায় এবং

শহিদুল আলমকে অস্ত্রের মুখে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে দখলদার ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। আজ, বুধবার (৮ অক্টেবর) স্থানীয় সময় সকালে গাজায় অবস্থিত একটি নৌযান থেকে তাকে তুলে নিয়ে যায় ইসরায়েলি নৌবাহিনী। এই নৌযানটি ছিল ফ্রিডম ফ্লোটিলার অংশ, যা গাজা উপত্যকার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে রওনা হয়েছিল। শহিদুল আলম নিজে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তায় এ ঘটনা নিশ্চিত করেন। ভিডিওর

সোনার দাম প্রথমবারের মতো ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে

মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা এবং দেশটির অর্থনৈতিক অচলাবস্থার কারণে বুধবার প্রথমবারের মতো সোনার দামে বড় পরিবর্তন এসেছে। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছে, যার ফলে এর মূল্য আউন্সে ৪,০০৬.৬৮ মার্কিন ডলারে পৌঁছেছে, যা এই ধাতুর ইতিহাসে সর্বোচ্চ। এ সময়ে, অন্য মূল্যবান ধাতু রূপাও রেকর্ড মূল্যের কাছাকাছি অবস্থানে রয়েছে, যা বাজারের অস্থিরতা এবং বিনিয়োগের প্রবণতা নির্দেশ করে। বিশেষ করে বৈশ্বিক

দুই বছরে গাজায় ২৫০ ইমাম ও ধর্মীয় ব্যক্তির হত্যা

গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের ধারাবাহিকতায় শুধুমাত্র সাধারণ মানুষই নয়, এখানে ধর্মীয় ব্যক্তিত্বরা ও নিশানা হয়েছেন। এখন পর্যন্ত সোয়া দুই বছরেও ইসরায়েলি বাহিনী হত্যা করেছে অন্তত ২৫০ জন খতিব, ইমাম, দাঈ এবং অন্যান্য ধর্মীয় নেতা-কর্মী। এই সময়ের মধ্যে তারা ধ্বংস করে দিয়েছে ৮৩০টির বেশি মসজিদ এবং ক্ষতিগ্রস্ত করেছে আরও ১৮০টির বেশি মসজিদ। আশ্চর্যের বিষয়, এই হামলার খপ্পরে পড়েছে খ্রিস্টান

সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের মধ্যে সবার শীর্ষে বাংলাদেশ

এ বছরের এখন পর্যন্ত সমুদ্র পথে ইতালিতে পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশি অভিবাসীরা শীর্ষে অবস্থান করছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত মোট ১৫ হাজার ৪৭৬ বাংলাদেশি অভিবাসী সমুদ্রপথে ইতালির উপকূলে পৌঁছেছেন। এই সংখ্যা গত অন্য দেশের তুলনায় সর্বোচ্চ, যা ইঙ্গিত করে বাংলাদেশ থেকে যাত্রাকারীরা বাড়ছে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইতালি যাতায়াতের