
ঈদে আল-আকসা বন্ধ, ফিলিস্তিনি মুসল্লিদের গভীর হতাশা
পবিত্র আল-আকসা মসজিদ—জেরুসালেমের মুসলিমদের জন্য সবচেয়ে সংবেদনশীল ধর্মীয় স্থান—রমজানের শেষ দিকে এই প্রথম একাধিক দিন বন্ধ রাখা হলো। ফলে ঈদুল ফিতরের প্রধান দিনে বহু মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি এবং কাছাকাছি খোলা জায়গায় নামাজ আদায়ে বাধ্য হন। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আজ শুক্রবার (২০ মার্চ) সকালে ওল্ড সিটি জেরুসালেমের বাইরে শত শত মানুষ নামাজ আদায় করেন। ইসরাইলি পুলিশ মসজিদের প্রবেশপথগুলো তত্ক্ষণাত








