
আরব সাগরে আটকা ভারতীয় নাবিকদের জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তান
আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়া ভারতীয় জাহাজ এমভি গৌতমের নাবিকদের জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। মঙ্গলবার পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স এই খবর জানিয়েছে। জাহাজটিতে মোট ছয়জন ক্রু ছিলেন—৫ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশিয়ার নাগরিক। কয়েক দিন আগে ওমানের একটি বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এমভি গৌতম








