
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় প্রথমে দুই বাংলাদেশি নিহত হওয়ার পর একই সিরিজের আরেকটি হামলায় আরও দুই জন বাংলাদেশি নিখোঁজ হয়েছেন, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকার ও দূতাবাস। সোমবার দুপুরে নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় এক ড্রোন হামলায় সাতক্ষীরার শফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ নাহিদুল ইসলাম (২০) নিহত হন। এরপর সোমবার রাতেও নাবাতিয়েহের অন্য এক আবাসিক এলাকায় পৃথকভাবে ড্রোন হামলা হলে








