
নথিতে দাবি: কিশোরী বয়সে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) বৃহস্পতিবার কয়েকটি এফবিআই সাক্ষাৎকারের সারসংক্ষেপ প্রকাশ করেছে, যেগুলোতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠে এসেছে। প্রকাশিত নথিগুলোতে একজন নারীর বক্তব্যের সারমর্ম তুলে ধরা হয়েছে, তিনি দাবি করেছেন—কৈশোর বয়সে ট্রাম্প তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেছিলেন। বিচার বিভাগের প্রকাশিত তিনটি এফবিআই ‘৩০২’ ফাইলে দেওয়া সারসংক্ষেপ অনুযায়ী ওই নারী জানিয়েছেন, জেফরি এপস্টেইনের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে তার পরিচয়








