
ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ‘পাগল’ আখ্যা দিলেন
আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘পাগল’ বলে অভিহিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ওই কলটিতে কড়া ভাষা ব্যবহার করেন এবং ইসরায়েলের সামরিক পরিকল্পনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বিশেষত লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরকে লক্ষ্য করে হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে তিনি খুব আপত্তি জানান। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা না








