
রাডার স্টেশন হামলার জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে
পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের উপকূলীয় রাডার স্টেশনগুলোতে মার্কিন বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই তথ্য আলাদা আলাদা ভাবে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রভক্ত তাসনিম নিউজ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। তাসনিম নিউজ আইআরজিসির বরাত দিয়ে জানায়, শনিবার ভোরে ‘‘মধ্যপ্রাচ্যে শত্রু ঘাঁতিকে লক্ষ্য করে’’ অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র ছোড়া






