
পাকিস্তানের বিমান হামলায় আফগান সীমান্তে অন্তত ১২ নিহত
আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, জানিয়েছে আফগান সরকারি কর্মকর্তা ও স্থানীয় সূত্রগুলোকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি। অবগত সূত্রে জানা গেছে, হামলা কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বেসামরিক বসতবাড়ি লক্ষ্য করে চালানো হয়েছে। আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, ‘মঙ্গলবার রাতে পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা








