
জয়শঙ্কর জানতেন তিনি কী করছেন, স্পিকারের ভাষ্য
ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে দেখা হয়। এই আকস্মিক সাক্ষাৎ নিয়ে পাকিস্তানের স্পিকার মুখ খুলেছেন। জিও নিউজের এক অনুষ্ঠানে সরদার আয়াজ সাদিক বলেন, মে মাসের সংঘর্ষের পর পাকিস্তান ও ভারতের মধ্যকার উচ্চপর্যায়ের যোগাযোগ নতুন করে শুরু হয়। তিনি জানান, বাংলাদেশের জাতীয় সংসদে








