
দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদকে হেনস্তার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে হেনস্তার অভিযোগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার অবস্থান ব্যাখ্যা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ডা. জাহেদ ব্যক্তিগত বেসরকারি পাসপোর্টে দিল্লি এসেছিলেন এবং তার হাতে ছিল সার্ক ভিসা। জয়সওয়াল বলেছেন, ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের ফলে জানা গেছে যে তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন এবং পরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া








