
ইসরায়েল ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীদের অপহরণ: গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী বেআইনিভাবে অন্তত ৪৪৩ জন স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে বলে খবর দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই ঘটনায় জাহাজে থাকা কর্মীদের উপর জলকামান চালানো হয়েছে এবং নোংরা পানি ছিটানো হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেও দাবি করেছে সংগঠনটি। অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের যোগাযোগের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের








