
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, নিহত ১৬
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আরও তিনজন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা প্রত্যক্ষ করেছেন স্থানীয়রা, এবং তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ব্রেকিং নিউজ অনুযায়ী, রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে এবং সোমবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও অগ্নিকাণ্ডের মূল কারণ








