
এপ্রিলের প্রথম ১৯ দিনেই রেমিট্যান্সের প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়াল
চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশের অর্থনীতিতে প্রবাহিত হয়েছে ২.১৩ বিলিয়ন ডলার (প্রায় ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) রেমিট্যান্স। এর ফলে দৈনিক গড় প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ১৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছর একই সময়ে দেশে পাঠানো হয়েছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার। এর তুলনায়








