
দেশে স্বর্ণের দাম আবারও কমল
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। শনিবার (২৩ মে) সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এই নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় এবং








