
স্বর্ণের দাম আবারও কমল, ২২ ক্যারেট ভরির মূল্য নির্ধারিত ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম নামানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৩ মে) জানিয়েছে, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। নতুন এ মূল্য আজ থেকে কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই








