
ক্রেডিট কার্ডে নতুন গাইডলাইন: সর্বোচ্চ ঋণসীমা বেড়ে ৪০ লাখ
বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে নতুন গাইডলাইন জারি করেছে। রোববার ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান। দৈনন্দিন জীবনে নগদ বহনের বিকল্প হিসেবে ব্যক্তি পর্যায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের জনপ্রিয়তা বাড়ায় খাতে বিদ্যমান নীতিমালা হালনাগাদ করার প্রয়োজন দেখা দিয়েছে। গত কয়েক বছরে কার্ড সেবার পরিধি বাড়ার অংশ হিসেবে জটিলতা কমানো








