
বাণিজ্যমন্ত্রীর আবেদন: এলডিসি উত্তরণের প্রস্তুতিমেয়াদ তিন বছর বাড়ানো হোক
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে প্রস্তুতিমেয়াদ তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি এই অনুরোধের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতাও প্রার্থনা করেছেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) জাতিসংঘ সদর দফতরে ইকোসকের (ECOSOC) সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও








