
বিকল্প অর্থায়নে ঝুঁকছে সরকার, ব্যাংক নির্ভরতা ধীরে ধীরে কমানো হচ্ছে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কারের মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে বিকল্প ও বাজারভিত্তিক অর্থায়নের দিকে সরকার নজর দিচ্ছে। তিনি জানান, স্থানীয় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে। ‘‘স্থানীয় ব্যাংক








