
পেনশন সেবায় সুখবর: অনলাইন ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম চালু
সরকার পেনশন সেবা দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে অনলাইন পেনশন ট্র্যাকিং এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালুর সিদ্ধান্ত নিয়েছে। এটি চালু হলে পেনশন সংক্রান্ত আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং আবেদন কোন পর্যায়ে রয়েছে—সবকিছু অনলাইনে করা যাবে, ফলে সময় সাশ্রয় হবে এবং অনাবশ্যক অফিস যাতায়াত ও হয়রানি কমবে। মঙ্গলবার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালার








