
রাজপথের সাহসী ছাত্রনেতা কামাল স্মরণে শোকসভা
খুলনা মহানগর বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ছাত্রনেতা এস এম কামাল হোসেন ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। রাজনীতির ক্রান্তিকালে তিনি নেতৃত্ব দিয়ে সাহসী ভূমিকা পালন করেছেন। কামালে মতো নেতৃত্বের দরকার আজকের রাজনীতিতে। তিনি পরিবারের একজন কর্মঠ মানুষ ছিলেন, এবং তার মৃত্যুতে পরিবার যখন একজন অভিভাবক হারিয়েছে, তখন দলও একজন সাহসী নেতা হারিয়েছে।








