
সুন্দরবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার
সুন্দরবনের গভীর জঙ্গলে শুক্রবার বনবিভাগের কর্মকর্তারা এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় বন্দুক এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছেন। এ সময় তারা কোনো দুষ্কৃতিকারীকে আটক করতে পারেননি। ঘটনাটি ঘটে সাতক্ষীরা বিভাগের কেঁচির খালের বাইনতলার এলাকায়, যেখানে বনবিভাগের টহলদল সন্দেহজনক কিছু দৃষ্টিগোচর হয়। বনকর্মীরা তখন দুষ্কৃতিকারীদের ধাওয়া করে, যারা বনপ্রান্তের গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে ব্যাপক তল্লাশি চালিয়ে অবশেষে এই অস্ত্র








