
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
সারাদেশের মতোই বাগেরহাটে আজ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসের মূল অনুষ্ঠানে সকাল ৯টায় শহরের বধ্যভূমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদান








