
শার্শায় ১৭ বছর বয়সী কিশোরীর ধর্ষণের অভিযোগে প্রধান আসামি রাব্বি ইসলাম গ্রেফতার
যশোরের শার্শায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি রাব্বি ইসলাম (২০)কে পুলিশ ১২ ঘণ্টার মধ্যে আটক করেছে। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাতভর অভিযান চালিয়ে শার্শার ফুলসর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রাব্বি ফুলসর গ্রামের নুর ইসলামের ছেলে। ভুক্তভোগীর মা সোনিয়া বেগম (৩৮) গত ১৪ মে শার্শা থানায়








