
খুলনায় স্মরণে জুলাই শহিদ দিবস — আলোচনা, শ্রদ্ধা ও দোয়া
খুলনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শিববাড়ি শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও মহানগর ইউনিট, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান,








