
ঈদের পর খুলনায় বর্জ্য অপসারণে কাজ করছে ৭৭২ পরিচ্ছন্নতাকর্মী
পবিত্র ঈদ উল আজহার পশু কোরবানির পর খুলনা সিটি কর্পোরেশন নগরজুড়ে ব্যাপক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে। কোরবানির আবর্জনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শহরের বিভিন্ন স্থানে ১৪০টি নির্ধারিত স্থান রাখা হয়েছে এবং সেখানে জমে থাকা বর্জ্য দ্রুত পরিষ্কার করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ ও পরিবহন করতে দেখা গেছে। সিটি কর্পোরেশন জানায়, শহরের ৩১টি ওয়ার্ডে মোট








