
পরিবেশ রক্ষায় এখনই দায়বদ্ধ হতে হবে: কেসিসি প্রশাসক
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পরিবেশ সুরক্ষায় এখনই দায়শীল না হলে আমরা নানা ধরনের ক্ষতির মুখে পড়ব। বৈশ্বিক উষ্ণতায় এ অঞ্চলের বৃক্ষরাজি ও প্রাণিকূল ঝুঁকির মধ্যে পড়ছে, তাই প্রতিকূল পরিবেশ মোকাবেলায় এখনই প্রস্তুতি গ্রহণ জরুরি। তিনি শুক্রবার বিকেলে শহিদ হাদিস পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবসের উপলক্ষে পূর্ণিমা যুব ফোরাম-খুলনা র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা








