
দুর্যোগ রোধে বৃক্ষরোপণই একমাত্র সমাধান: খুলনায় ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। বন্যা, ঝড়-ঝঞ্ঝা ও তাপপ্রবাহসহ এসব দুর্যোগ মোকাবেলায় এই অঞ্চলে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ছাড়া কোনো বিকল্প নেই—এটাই জানালেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধানমন্ত্রী ‘সবুজ শহর, সবুজ দেশ’ গঠনের নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন মহানগরে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে। সোমবার সকালে আহসান উল্লাহ কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন,








