
নগর বিএনপির সভাপতি মনার প্রতিমা বিসর্জনে সম্প্রীতির বার্তা
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মুহূর্তে খুলনা নগরীতে সৃষ্টি হয় উৎসবমুখর ও আনন্দের পরিবেশ। জেলখানা ঘাটে প্রতিমা বিসর্জন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা সম্প্রীতির এক সুন্দর বার্তা দিয়েছে নগরবাসীর মধ্যে। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা এ সময় উপস্থিত ছিলেন এবং এই আনন্দঘন এ অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, আমরা সবাই এই দেশে বাস করি,








