
১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা একাট্টা হয়ে নির্বাচনের ষড়যন্ত্রে লিপ্ত
মহানগর বিএনপি কেন্দ্রীয় সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত নেতা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় যারা বিএনপির পরিচয় দিতে লজ্জা পেতেন, দলের পতাকাকে অবজ্ঞা করতেন এবং পুলিশ প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন কিংবা পত্রিকায় দল ছেড়ে দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আজ তারা আবার বিএনপির নামে রাজপথে নামার চেষ্টা করছেন। যখন আন্দোলনের সময় হাজার হাজার নেতা-কর্মী কারাগারে, রাজপথে বা পালিয়ে বেড়াচ্ছিলেন,








