
খুলনা শিল্পাঞ্চল এখন মৃত নগরী: আ’লীগ নেতাদের মেশিনারিজ বিক্রির অভিযোগ
খুলনার একসময়কার ব্যাপক কর্মচাঞ্চল্যপূর্ণ শিল্পাঞ্চল খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার এলাকা এখন হারিয়ে গেছে তার ঐতিহ্য ও জীবন্ত চেহারা। দীর্ঘদিন ধরে চলে আসা পানি সংকট, পাটকল বন্ধ হওয়া ও স্বাস্থ্যসেবা হ্রাসের কারণে এলাকা যেন এক বিশাল শোকাবহ মৃত নগরীতে পরিণত হয়েছে। এমত পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনায় মুখর হয়েছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। তিনি








