
মোংলায় ৬৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক
কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোংলা বন্দরের পুরাতন আবাসিক এলাকার একটি বাড়ি থেকে ৬৮৮ পিস ইয়াবা ও এক নারী মাদক কারবারীকে আটক করেছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন এই তথ্য নিশ্চিত করেন। অভিযানটি গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটেছে। গত ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরের পর, কোস্ট গার্ডের








